মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
/ ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০, ৭:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করা ও মানসম্পন্ন প্রতিবেদন বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে ২য় ধাপে ৩ দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৮ টায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এই বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি মো. জাফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

প্রথম দিনে উদ্বোধন শেষে সকাল ১১ টায় যমুনা টেলিভিশনের সংবাদ উপস্থাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ ও দুপুরে বিরতি শেষে পিআইবি’র কনিষ্ঠ শিক্ষক মোহাম্মদ শাহ আলম আলম বুনিয়াদি প্রশিক্ষণের আলোচনা করেন। এ বুনিয়াদিতে জেলার ভূঞাপুর, গোপালপুর, ধনবাড়ী ও সদর উপজেলার ৩৬ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page