নিজস্ব প্রতিবেদক ঃ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএনপি।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে জেলা বিএনপি আয়োজিত কোট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় সেখানে বিক্ষোভ করে বিএনপি নেতৃবৃন্দ। পরে পাচঁ সদস্যের একটি দল জেলা প্রশাসকের কক্ষে গিয়ে স্মারকলিপি প্রধান করেন। জেলা প্রশাসক না থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন নেজারত ডেপুটি কালেকটর মোঃ আব্দুল করিম।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, নেতা কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জি, দেওয়ান শফিকুল ইসলাম, আশরাফ পাহেলী, হাদিউজ্জামান সোহেল, নুরুল ইসলাম ভিপি, ছাত্রদল সভাপতি দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব এমএ বাতেন ও সুজন সিদ্দিকী প্রমূখ।বক্তারা, সরকারকে রমজান মাসের আগে চাল,ডাল তেল, গ্যাস’সহ দ্রব্যমুল্য জনগনের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবী জানান। এসময় বিএনপির সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।


