নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় চলতি এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে এক শিক্ষককে ১৫দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরীক্ষায় নকল করায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) এসএসসির ভোকেশনাল গণিত পরীক্ষার সময় একটি কেন্দ্রের শিক্ষক আব্দুল হামিদকে কারাদণ্ড ও বিভিন্ন কেন্দ্র থেকে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে তালেমন হযরত আলী মৎস্য ও প্রযুক্তি ইনস্টিটিউট কেন্দ্রে দায়িত্বে থাকা আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেইসাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এলেঙ্গা বিএম কলেজ কেন্দ্রের ১ জন ও কালিহাতী সদরের কুষ্টিয়া টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রের ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


