শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বিপদে আছি আমাগো সবজি কেউ নেয় না খেতেই পঁইচা যাইতেছে
/ ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ৮:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ বিপদে আছি আমাগো সবজি কেউ নেয় না খেতেই পঁইচা যাইতেছে। যে টেহা খরচ অইছে তার সিকিও উঠে নাই। কষ্টে ফলানো সবজির বাজার দর নিয়ে কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বীরসিংহ (নয়াপাড়া) গ্রামের কৃষক সিরাজদৌলা।

আবহাওয়া অনুক‚লে থাকায় এবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সব ধরনের সবজির বাম্পার ফলন হয়েছে বলে জানায় কৃষক। কিন্তু দাম না পেয়ে তারা হতাশ। উপজেলা কৃষি অফিস স‚ত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় প্রায় ১ হাজার ৫শ’ ৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। সরেজমিনে বিভিন্ন এলাকা ও বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি ৩ টাকা, বাঁধাকপি ৪ টাকা, বেগুন ৪ টাকা, মুলা ২ টাকা এবং লাউ প্রতিটা ৫ থেকে সর্বোচ্চ ৮ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বীরসিংহ (নয়াপাড়া) ও আথাইল শিমুল ও ছয়ানী বকশিয়া গ্রামে গিয়ে দেখা যায়, ফুলকপি ক্ষেতেই পঁচে নষ্ট হচ্ছে। বাজারে ন্যায্য ম‚ল্য না পেয়ে দিশেহারা কৃষক। অনেকটা বাধ্য হয়েই তাদের উৎপাদিত সবজি পানির দামে বিক্রি করতেছেন তারা। এদিকে সবজি বাজারে নিয়েও বিপাকে কৃষক। পরিবহন খরচের টাকাও অনেক সময় নিজেদের পকেট থেকে দিতে হয়। উৎপাদন খরচের চারভাগের একভাগও তাদের পকেটে উঠছে না। আথাইল শিমুল গ্রামের কৃষক পিন্টু জানান, আমি ২ বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপি, মুলা চাষ করেছি। খরচ হয়েছে ৪৫ হাজার টাকা, আর বিক্রি করেছি মাত্র ২০ হাজার টাকা। সবজি ব্যবসায়ী নুরু মিয়া বলেন, কৃষক সবজির দাম পাচ্ছে না, কারণ আমরাও শহরে নিয়ে ব্যবসা করতে পারছিনা। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাত জাহান বলেন, আবহাওয়া অনুক‚লে থাকায় এবার সবজির বাম্পার ফলন হয়েছে। তবে আগাম সবজির দাম কৃষকরা ভালো পেয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page