মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
/ ৫৪ Time View
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে সুমাইয়া নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৯ এপ্রিল)সন্ধ্যায় বীরহাটি জুলহাস উদ্দিন ওরফে ঝুলু পুলিশের বাসায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া (১৯) উপজেলার পৌর এলাকার কুতুবপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে ফরিদের স্ত্রী। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবৎ ফরিদ ও তার স্ত্রী সুমাইয়া বীরহাটি ঝুলু পুলিশের একটি বাসায় বাড়া থাকতো। ঘটনার দিন সকালে ফরিদ মাছ ধরতে যমুনা নদীতে যায়। পরে সন্ধায় বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে সুমাইয়া কে ডাক দিলে কোন সাড়া-শব্দ না পাওয়ায় আশেপাশের লোকজন ডাকেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখা যায় সুমাইয়া গলায় একটি ওড়না দ্বারা ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ভূঞাপুর থানায় নিয়ে যায়। এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন, ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page