শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত
/ ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৮:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গোবিন্দাসী গ্রামে এ কর্মসূচী পালিত হয়।গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এসএম লিংকন রায়হান খায়রুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মন্ডল, যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম লুলু, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ মুনসুর নুন্ঠু, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুজা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক হায়দার প্রামাণিক, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরজুল সরকার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এসএম মাইন উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুবেল মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রঞ্জু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জনগণের কল্যানের জন্য দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page