ভূঞাপুরে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের হুইল চেয়ার বিতরণ
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভ‚ঞাপুরে ৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহআলম আকন্দ শাপলা, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


