মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে ফাঁসিতে ঝুলে এক কিশোরের আত্মহত্যা
/ ৬৫ Time View
Update : শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে ফাঁসিতে ঝুলে সালমান নামে এক কিশোর আত্মহত্যা করেছে।


বুধবার (৭ জুন) দিবাগত রাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের মুকুল মিয়ার ভাড়া বাসায় গাবসারা ইউনিয়নের ছয়ানীপাড়া গ্রামের হুমায়ুন মিয়ার ১৪ বছরের ছেলে বুধবার দিবাগত রাত ৯ টা থেকে ১০ টার মধ্যে সিলিং ফ্যানের সাথে গামছা ও রশি বেঁধে আপত্মহত্যা করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালমানের জন্মের ৬ মাসের মধ্যে তার মা মারা যায়। বাবা দ্বিতীয় বিয়ে করলেও সে বিয়ে বিচ্ছেদ করে চলে যায় তার স্ত্রী। বাসের ড্রাইভার বাবা নিয়মিত বাসায় না থাকায় সালমান মাদকাসক্ত হয়ে পড়ে। পাশের বাসার ভাড়াটিয়া আন্তাজ আলী জানান, বুধবার সকালে তার বাবা গাড়ি নিয়ে ঢাকা চলে যায়। রাত ১০ টার দিকে সালমানের ঘরে আলো দেখে তার খোঁজ নেয়ার জন্য তাকে ডাকাডাকি করে তার সাড়াশব্দ না পেয়ে কৌশলে জানালা খুলে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার করলে পাড়া পরশী এসে পুলিশকে খবর দিলে পুলিশ দরোজা ভেঙে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page