নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ভূঞাপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারি,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক,ব্যবসায়ী, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন।

।মঙ্গলবার (৯ মে) উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন । প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) ও আফিয়া বিনতে আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও নাগরিক সেবা কর্ণার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব নির্মিত এনসিডি কর্ণার উদ্বোধন করেন। এছাড়া সম্পত্তিতে স্ত্রী, মা, কন্যার অধিকার শীর্ষক সচেতনতামূলক সভা ও গারাবাড়িতে আশ্রয়ন প্রকল্প পরিধর্শন করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


