শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনায় ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের বাঘাইড় মাছ
/ ৪৯ Time View
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে উঠালে সেটি মধুপুরের সাগর নামের এক ব্যক্তির কাছে ৭৫ হাজার টাকা বিক্রি করে দেন। জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচির সুনীল তার সহযোগীদের সাথে নিয়ে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি তারা ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে গেলে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। এতে মাছের দাম হাঁকা হয় এক লক্ষ টাকা। পরে দামদর শেষে ৫৫ কেজি ওজনের মাছটি টাঙ্গাইলের মধুপুরের সাগর নামের এক ব্যক্তি ৭৫ হাজার টাকায় ক্রয় করে। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়। জেলে সুনীল বলেন, নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। প্রায় একযুগ ধরে এ পেশায় নিয়োজিত থাকলেও এখন পর্যন্ত এতো বড় মাছ ধরতে পারিনি। এই প্রথম আমার জালে আটকে পড়েছে বাঘাইড় মাছটি। ক্রেতা সাগর বলেন, গোবিন্দাসী মাছ বাজারে গিয়ে দেখি বিশাল আকৃতির বাঘাইড় মাছ বিক্রির জন্য তোলা হয়েছে। দেখে ইচ্ছে হল কিনতে। পরে দর কষাকষি করে মাছটি ৭৫ হাজার টাকায় ক্রয় করি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page