শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সাবেক ইউপি সদস্য আবুল কালামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
/ ৪৯ Time View
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৭:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ শোক, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন – কুকাদাইর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব বেলাল হোসেন।

গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গাজি ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন খোকা, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বাছিত, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ পুলিশ, মোঃ জহুরুল ইসলাম, মোঃ জয়নাল আবেদিন, মোঃ আমিন মন্ডল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল লতিফ তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফজল মন্ডল, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী সাজু মেম্বার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক নবী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু তালেব মাধু, সাধারণ সম্পাদক মোঃ আছর উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফুলচান মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাদল মাস্টার, সাধারণ সম্পাদক বিশু মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সহ ইউনিয়ন আওয়ামী এবং ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মরহুম আবুল কালাম আজাদ শুক্রবার (২৫ নভেম্বর) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে রাউৎবাড়ী ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে ওই কবরস্থানেই দাফন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page