নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ৪ হাজার ৬’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিন্যামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার(২৩ নভেম্বর) টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু বিন্যামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন- সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে যাচ্ছেন। যাতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আপনারা কৃষি উৎপাদন বৃদ্ধিতে অংশ নিতে পারেন। এছাড়া প্রকৃত কৃষকরা যেন সার ও বীজ পায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেদিকে দৃষ্টি রাখতে বলেন তিনি।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোট ৪ হাজার ৬০০ কৃষকের মধ্যে ৪ হাজার জনকে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এ ছাড়া ৫০০ জন কৃষক পাবেন ১০ কেজি চিনাবাদাম, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। বাকি ১০০ জনকে দেওয়া হবে ৮ কেজি খেসারির বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকেরা উৎপাদন বাড়াতে ভূমিকা রাখতে পারবেন। প্রকৃত কৃষকদের হাতে যেন সার ও বীজ পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান তালুকদার সেলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


