শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
যমুনা নদীতে নৌকা বাইচে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০
/ ৫২ Time View
Update : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের উদ্যোগে নৌকা বাইচ চলাকালে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কমপক্ষে ৮-১০ জন আহতের খবর খবর পাওয়া গেছে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) নৌকা বাইচের দ্বিতীয় দিনে বিকেলে উপজেলার গোবিন্দাসী যমুনা নদী ঘাটের কুকাদাই এলাকায় নৌকাবাইচ চলাকালে এ ঘটনা ঘটে। পরপর কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, গোবিন্দাসীর যমুনা নদীর ঘাট এলাকায় প্রতি বছরের মতো এবারও সংসদ সদস্য ছোট মনিরের উদ্যোগে দুইদিন ব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বুধবার দ্বিতীয় দিনে নিকরাইলের যমুনার তরী এবং গাবসারার কালিপুরের আল্লাহ ভরসার নামের নৌকা প্রতিযোগিতা শুরু হয়। পরে আল্লাহ ভরসা নামে নৌকাটি যমুনা তরীর নৌকার পেছনে পড়াকে কেন্দ্র করে ওই দুই বাইচকারীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এসময় আল্লাহ ভরসা নৌকাটি মাঝ নদীতে উল্টে গেলে বাইচকারীরা সাঁতরে কিনারায় আসে। পরে দুই গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে পরপর কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে ৮-১০জন আহত হয়। এদিকে নৌকা বাইচ শেষে যমুনার তরীকে প্রথম বিজয়ী ঘোষণা করায় সন্ধ্যায় আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মঞ্চ থেকে অতিথি চলে যাওয়ার পর মঞ্চে হামলা করা হয় বলে জানা গেছে। যমুনার তরী নৌকা বাইচ পরিচালনা কমিটির সদস্য ও নিকরাইল ইউপি সদস্য মো. আব্দুল করিম মেম্বার বলেন, আল্লাহ ভরসার নৌকার বাইচকারীরা হেরে যাওয়ায় তারা যমুনা তরীর নৌকার বাইচকারীদের ওপর হামলা করে। এতে ৮-১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকা বাইচ আয়োজক কমিটির সভাপতি ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার জানান, বাইচ চলাকালীন দুই নৌকার বাইচকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সংঘর্ষ হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জানান, নৌকাবাইচে মারামারির ঘটনায় একজনকে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেকজন চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। নৌকা বাইচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিমা বিনতে আখতার, ভূঞাপু্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমূখ।নৌকা বাইচ অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য দর্শক যমুনা নদীর পাড়ে ভীড় জমায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page