মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
যুবদল সভাপতি টুকু’র জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইল যুবদলের বিক্ষোভ মিছিল
/ ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে শহর ও সদর থানা যুবদল।

বৃহস্পতিবার (২ মে) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় কালিবাড়ী রোডের সবুরখান টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

পরে সদর থানা যুবদলের সভাপতি খন্দকার কবিরুজ্জামান কবিরের সভাপতিত্বে ও শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ। জেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, শ্রমিকদল সাধারন সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল হক নিক্সন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান চঞ্চল, আমিনুর, তানভীর হাসান রুবেল, যুগ্ন-আহবায়ক নুরনবীসহ, শহর ও সদর থানা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page