শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে সেফটি ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
/ ২১৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কালিহাতী পৌরসভার সাতুটিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ওই যুবকের নাম আলিম (১৮)। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাঁনতারা এলাকার জহুরুলের ছেলে। গত কয়েকদিন ধরে সে নিখোঁজ ছিল বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জামাল বাদশা তার বাড়ির পিছনে গেলে সেফটি ট্যাংকের কাছ থেকে পঁচা দুর্গন্ধ পায়। এসময় সে সেফটি ট্যাংকের কাছে এগিয়ে গেলে ট্যাংকের ভিতরে লাশের মত দেখতে পায়। পরে এলাকার কয়েকজনকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। নিহতের সাথে থাকা মানিব্যাগের ভিতর মোটরসাইকেলের কিছু কাগজপত্র দেখে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে আলিমের পরিবারের সদস্যরা এসে মরদেহ দেখে শনাক্ত করে।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুর রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি এখানে কিভাবে আসলো তা তদন্তের মাধ্যমে বের করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page