শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
এলেঙ্গা জোনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ৪১ বছর পূর্তি উদযাপন
/ ২৩৪ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি সফলভাবে তাদের ৪১ বছরের যাত্রা সম্পন্ন করেছে।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটি দেশব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে। এরই অংশ হিসেবে, টাঙ্গাইলের এলেঙ্গা জোনাল অফিসে বুধবার (২৩ এপ্রিল) এক উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের।এলেঙ্গা জোনাল অফিসের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের চীফ জেনারেল ম্যানেজার ও মনিটরিং ইনচার্জ কাজী একরামুল হক (টিটু), সহকারী ম্যানেজার মো. সেলিম মিয়া ও মো. মজনু মিয়া সহ আরও অনেক কর্মকর্তা ও কর্মচারী।অনুষ্ঠানে কেক কাটা, দোয়া মাহফিল এবং কর্মীদের সংবর্ধনার মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্য উদযাপন করা হয়। এছাড়াও তুলে ধরা হয় কোম্পানির ৪১ বছরের অর্জন, গ্রাহকসেবা, এবং ভবিষ্যৎ পরিকল্পনা।কাজী একরামুল হক (টিটু) তার বক্তব্যে বলেন, “এই ৪১ বছরের পথচলায় আমরা পেয়েছি দেশবাসীর আস্থা ও ভালোবাসা। গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যাত্রা চলবে আরও দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে।”অনুষ্ঠানে টাঙ্গাইল অঞ্চলের বিভিন্ন অফিসের এজিএম, বিএএম, কর্মী এবং গ্রাহকেরাও উপস্থিত ছিলেন, যা দিনটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page