নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ৩ দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুক্রবার(১৪ ফেব্রুয়ারি ) বিকেলে শেষ হয়েছে।

টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহা পরিচালক মো. জাফর ওয়াজেদ। এ সময় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো: জাফর আহম্মেদ,সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা,ওয়ালটন গ্রুপের পরিচালক মো:উদয় হাকিম।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ বুনিয়াদি প্রশিক্ষণে জেলার ভূঞাপুর, গোপালপুর, ধনবাড়ী ও সদর উপজেলার ৩৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবি’র কনিষ্ঠ শিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত।


