শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
/ ৫৫ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ন

আব্দুর রহিম মিয়া :১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন্নবী রঞ্জু মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেল। এসময় প্রধান আলোচক ছিলেন- হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান তালুকদার (হিরা)। অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. লাভলু তালুকদকার, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক ডা: আমিনুর রহমান, হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. খায়রুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার প্রধান অতিথি ও মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের নেতৃত্বে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। স্বাধীনতা বিরোধীরাতা বার বার দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেও সেসময়ে তারা সফল হয়নি। গত ১৪ বছর বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দামিয়ে রাখা যাবে না। প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সাফল্য তুলে ধরে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা ও আমাদের নেত্রী বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করে দেখিয়েছেন। নির্মাণ করেছে বঙ্গবন্ধু ট্যানেল, পায়রা বিদ্যুৎকেন্দ্র, মেট্রো রেল, ফ্লাই ওভার, ফোর লেন সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণসহ আরও বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়েছেন। এছাড়া শিক্ষার হারও বেড়েছে কয়েকগুন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ভোট প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page