সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে কোটাবি‌রোধীদের অবস্থান যান চলাচল বন্ধ
/ ১২৩ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান ক‌রে কোটাবি‌রোধী কর্মসূচি পালন কর‌ছেন সাধারন শিক্ষার্থীরা।

এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যানবাহন চলাচল বন্ধ‌ র‌য়ে‌ছে।বুধবার (১৭ জুলাই) সকাল সা‌ড়ে ১০টা থেকে বঙ্গবন্ধু সেতু গোল চত্বর এলাকায় অবস্থান নি‌য়ে শিক্ষার্থীরা বি‌ভিন্ন স্লোগান দেয়। আন্দোল‌নের কার‌ণে বঙ্গবন্ধু ‌সেতুর ওপরসহ মহাসড়‌কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় প‌রিবহন চলাচল বন্ধ থাকে।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা এই আন্দোল‌নে যুক্ত হ‌য়ে‌ছেন।এদি‌কে মহাসড়‌কে প‌রিবহন চলাচল না করায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রে‌খে‌ছে সেতু কর্তৃপক্ষ। ফ‌লে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন চলাচলকারীরা।আন্দোলনরত শিক্ষার্থী‌রা বলেন, কোটা প‌দ্ধতি সংস্কার করা হউক। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত সড়ক ছাড়‌ব না আন্দোলন চলবে । এ ছাড়া নিরীহ শিক্ষার্থী‌দের যেভা‌বে হত্যা করা হ‌য়ে‌ছে সেটার বিচার চাই।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা এক‌ত্রিত হ‌য়ে মহাসড়‌কের গোল চত্বর এলাকায় অবস্থান নি‌য়েছে। তা‌দেরকে মহাসড়ক ছে‌ড়ে দেওয়ার জন্য বলা হ‌চ্ছে। আন্দোল‌নের কারণে মহাসড়‌কে প‌রিবহন চলাচল বন্ধ থাকার ২ ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page