শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে চীনা বাদাম ৮ ও বারি চীনা বাদাম ৯ এর ফলন এবং মানসম্মত বীজ উৎপাদনে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত
/ ৫৯ Time View
Update : শনিবার, ৯ জুন, ২০১৮, ১১:২৬ অপরাহ্ন

 

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ২০১৮ চলতি মৌসুমে চরাঞ্চলে কৃষকদের চীনা বাদাম ৮ ও বারি চীনা বাদাম ৯ এর ফলন এবং মানসম্মত বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঠ দিবস ৯ জুন শনিবার দুপুরে গোবিন্দাসীতে অনুষ্ঠিত হয়েছে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএআরআই গাজীপুর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আশরাফ হোসেন। বিএআরআই গাজীপুর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সোহেলা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান গবেষক মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা অলক বর্মন। সহকারী গবেষক উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা: রোকেয়া খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ বিআরআই টাঙ্গাইলের বৈজ্ঞানিক কর্মকর্তা সমরেশ রায়, বৈজ্ঞানিক সহকারী বিআরআই সরেজমিন গবেষণা বিভাগ ভূঞাপুরে মো: বাহা উদ্দিন, মো: আব্দুল মান্নœান প্রমূখ। অনুষ্ঠানে অসংখ্য কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চিনাবাদাম চাষের জন্য বেলে দো-আঁশ বা চরাঞ্চলের বেলে মাটি সবচেয়ে ভাল, প্যাগ যাতে সহজে মাটি ভেদ করে নিচে যেতে পারে সেজন্য মাটি বেশ নরম ও ঝুরঝুরে হওয়া চাই। চীনাবাদাম গাছের বৃদ্ধি পর্যায়ে হালকা বৃষ্টিপাত হলে ভাল হয়। খরিফ-২ মৌসুমে ভাদ্র মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বীজ বপন করা অধিক শ্রেয়। বীজ বপনের আগে খোসা হতে বীজ ছাড়িয়ে নিতে হবে। বীজ সারিতে বুনতে হবে। সারি থেকে সারির দূরত্ব ৩০ সে:মি:, গাছের দূরত্ব ১৫ সে:মি: হতে হবে। তিনি আরো বলেন, রাষ্ট ও মরিচা রোগ দেখা দিলে সাথে সাথে ক্যালিক্রিন শতকরা ০.১ ভাগ হারে (প্রতি লিটার পানির সাথে ১ মিঃ লিঃ ছত্রাকনাশক) বা টিল্ট ২৫০ ইসি শতকরা ০.০৫ ভাগ হারে (প্রতি লিটার পানির সাথে আধা মিঃ লিঃ ছত্রাকনাশক) ১২ দিন অন্তত তিন বার ছিটালে রোগের প্রকোপ কমে যাবে। তিনি কৃষকদের বাদাম আবাদে উৎসাহ প্রদান করেন এবং সরেজমিনে গবেষকদের সাথে যোগাযোগ করতে নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page