শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী
/ ৭২ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৬:১৩ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের ভূঞাপুরে ঐহিত্যবাহী সংগঠন বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার ৯ (সেপ্টেম্বর)উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরমাতা মোসা. তাহমিনা খানম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন,অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্ষক আক্তারুজামান খান দিপালী, পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার, আওয়ামীলীগ নেতা তারিকুল ইসলাম চঞ্চল।


আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইউআরসি’র সহকারী ইন্সট্রাক্টর মো. আব্দুর রহমান, মানবাধিকার মাল্টিমিডিয়ার নির্বাহী পরিচালক হায়দার রহমান, উদীচী ভূঞাপুরের সাধারণ সম্পাদক হাসান সরোয়ার লাভলু, কৃষকলীগের সাধারণ সম্পাদক হযরত আলী।
অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ফরহাদ ক্যাডেট একাডেমির পরিচালক ফরহাদুজ্জামান তালুকদার, মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান ও সুশৃঙ্খলভাবে এতিমখানা পরিচালনার জন্য মো. শাহজাহান আলীকে সম্মাননা প্রদান করা হয়।পরে নাটক ও যাদু প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বদিউজ্জামান খান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page