শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন কৃষকের মূখে হাসি
/ ৬০ Time View
Update : শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ৯:৫৫ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নিভৃত চরাঞ্চলে অন্যান্য বছরের তুলনায় এবার অধিক জমিতে বাদামের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই বাদামের আবাদ ভাল হওয়ায় কৃষকের মূখে হাসি ফুটে উঠেছে। বাদামের ফলন ভালো এবং দাম বেশি পাওয়ায় অনেক গ্রামের কৃষকরাই বাদাম চাষ করেছে। বেলে মাটিতে বাদাম চাষ অত্যান্ত উপযোগী হওয়ায় যমুনার পানি কমে গিয়ে চর জেগে উঠতে শুরু করলেই চৌত্র-কার্তিক মাসেই চরাঞ্চলের কৃষকরা তাদের জমিতে বাদামের বীজ বপন করেছে। ২ থেকে আড়াই মসের মধ্যেই কৃষক বাদাম তুলতে পারে তাই নদী ভাঙ্গন ও বন্যাকবলীত এসব চরাঞ্চলের মধ্যে ভূঞাপুর উপজেলার তিনটি ইউনিয়নের চরাঞ্চলের কৃষকরা তাদের জমিতে বাদামের বীজ বপন করেছে।নিকরাইল ও অর্জুুনা ইউনিয়নের চরভরুয়া, চরতাড়াই, বলরামপুর, কুঠিবয়ড়া, রামাইল, বাসিতকল নলছিয়া,জোকার চর গাবসারা ইউনিয়নের রুলিপাড়া, গোবিন্দপুর, রামপুর, রায়ের বাসালিয়া, এবং ডিগ্রীচর অঞ্চলে বাদাম ফলন খুুবই ভালো হওয়াতে বাদাম চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে। চন্ডিপুর গ্রামের বাদাম চাষী আব্দুল লতিফ জানান, বাদাম আবাদে আন্যান্য ফসলের চেয়ে খরচ একদম কম। তাই শুধু আমরাই না এবার আশাপাশের অনেক গ্রামের কৃষকরাই বাদাম চাষ করেছে।ইতোমধ্যেই বাদাম তোলা শুরু হয়েছে ভাল হলে প্রতি বিঘায় ৫-৬ মন পর্যন্ত হচ্ছে। দাম ২ হাজার ২২ শত টাকা। ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে যমুনার চরাঞ্চলে এবছর ১৭১০ হেক্টর জমিতে চীনাবাদাম চাষ হচ্ছে। বাদামের ভালো দাম পাওয়ায় কৃষকরা দিন দিন বাদামের আবাদের দিকে ঝুঁকে পড়েছে। ভূঞাপুর উপজেলায় প্রায় অধিকাংশ কৃষকই লাভের মুখ দেখবেন এমনটাই আশা করছেন চরাঞ্চলের কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমমান জানান,‘এই ফসলটি ভিটামিন যুক্ত হওয়ায় এ বাদামের বেশ চাহিদা বাদম সুস্বাদুু ও মুখরোচক খাবার তাই এর চাহিদা সব সময় থাকে। বাজারেও দাম ভালো । এ ফসল একদিকে যেমন খাদ্যের যোগান দিয়ে থাকে অন্যদিকে ভোজ্য তেলের চাহিদাও পূরণ করে। বাদাম গাছের কঁচিপাতা কেটে কৃষকরা তাদের গবাদি পশুকে খাওয়ান, এটা গরুর স্বাস্থ্যের জন্যও উপকারী তাছাড়া আমরা সময় মত কৃষকের হাতে সার ও বীজ তুলে দিতে পারছি ।’

আপনার মতামত লিখুন :

One response to “ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন কৃষকের মূখে হাসি”

  1. […] হবে।প্রসার ঘটবে ব্যবসা বানিজ্যের। যমুনার ভাঙনের হাত থেকে রক্ষাপাবে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page