শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে রাস্তা সংস্কারে প্রতিবন্ধকতায় জনদুর্ভোগ চরমে
/ ৬০ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ৯:৫৮ পূর্বাহ্ন

মো. মিজানুর রহমান: ভূঞাপুর পৌসভার ৮নম্বর ওয়ার্ডের ফসলান্দি মেধা বিকাশ কিন্ডার গার্টেন থেকে ভূঞাপুর কেন্দ্রিয় মসজিদ হয়ে কিরণের বাড়ি পর্যন্ত রাস্তাটির প্রায় ১০ভাগ কাজ না করার কারনে জনদুর্ভোগ চরমে উঠেছেু।

জানা যায়, পৌর এলাকার প্রাণ কেন্দ্রে অতি জনগুরুত্বপূর্ন রাস্তাটির দুই পাশে ২শ মিটারের মধ্যে রয়েছে ১টি সরকারি পাইলট হাই স্কুল, ৬টি কিন্ডার গার্টেন, কেন্দ্রীয় জামে মসজিদ, সোনালী ব্যাংকসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া এই রাস্তাটি ছাত্র ছাত্রীদের জন্য নিরাপদে চলাচলের সুযোগ থাকায় গড়ে উঠেছে অনেক কোচিং সেন্টার। সকাল হলেই ভিড় পড়ে যায় পাইভেট ও কোচিং সেন্টারে যাওয়া শিক্ষার্থীদের। এছাড়া এ রাস্তাটি ভূঞাপুর বাসষ্ট্যান্ড থেকে গোবিন্দাসী গরুর হাটের রাস্তা থেকে ভূঞাপুর বাজারে প্রবেশের বিকল্প রাস্তা হিসেবে ব্যবহারের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছিল।

বর্তমানে রাস্তাটি ৪৪০মিটার সংস্কার ও প্রসস্থ্য করণের জন্য ব্যয় ধরা হয় ৫৮ লাখ ১১হাজার টাকা। কিন্তু সরেজমিনে দেখা যায় রাস্তার মাঝের অংশের ১০ ভাগ কাজ না করেই ঠিকাদারী প্রতিষ্ঠান নার্গিস এন্টারপ্রাইজ বাস্তবায়নকৃত কাজের টাকা উত্তোলন করেছে। এই ১০ ভাগ রাস্তার জন্য কোন প্রকার যান বাহন চলাচলসহ লোকজন চলতে পারেনা। ব্যাক্তি মালিকানাধীন জায়গার উপর দিয়ে যাওয়ায় ওই জমির মালিক স্থিতি অবস্থা চেয়ে আদালতে মামলা করলে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে রাস্তাটির বাকী ১০ভাগ সংস্কার না করলে সরকারের অর্থ ব্যয় বিফলে যাওয়াসহ জনগুরুত্বপূর্ণ রাস্তাটিতে চরম জনদুর্ভোগ থেকেই যাবে।

জমির মালিক হুমায়ুন কবির জানান, আমার ৯শতাংশ জায়গার উপর ঘর দিয়ে কিন্ডার গার্টেনের কাছে ভাড়া দেয়া হয়েছে। পৌরসভা আমাকে কোন নোটিশ, সমঝোতা বা অধিগ্রহনের ব্যবস্থা না করেই রাস্তা নির্মাণ করতে চাইলে আমি আদলতের আশ্রয় নেই।

এব্যপারে পৌর মেয়র মাসুদুল হক মাসুদ জানান, সকল নিয়ম কানুন মেনেই রাস্তা করার উদ্যোগ নেয়া হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় কাজটি সাময়িক ভাবে বন্ধ রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page