শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে শৈত্য প্রবাহে ফুটপাতে শীত বন্ত্র কিনতে মানুষের ভিড়
/ ৪৪ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন

আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে জেঁকে বসেছে শীত। বইছে শৈত্য প্রবাহ। এ সময়ে শীতের গরম কাপড়  কেনার ভিড় বেড়েছে ফুটপাতের দোকানগুলোতে ।

এসব দোকানে নিম্ন আয়ের মানুষ স্বল্প দামের কাপড় কিনে  শীত নিবারণে চেষ্টা করছে।  প্রচন্ড শীতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে ফুটপাত থেকে  শীতে কাপড় কিনে । সরেজমিনে দেখা যায় বিত্তবানরা অভিজাত শপিংমল ও বিপনিবিতানে ভিড় জমালেরও নিম্ন ও মধ্যবিত্তদের অনেকেই শীতের গরম কাপড় কিনতে দেখা যাচ্ছে   ফুটপাতের দোকানগুলো থেকে। বর্তমান বাজারের তুলনায় দাম নাগালের মধ্যে থাকায় স্বাচ্ছন্দে পরিবারের ছোট-বড়  সকলের জন্য কিনছে শীত বন্ত্র। ফুটপাতের বিক্রি হওয়া পোশাকের মধ্যে রয়েছে -সোয়েটার, ট্রাওজার ,ফুল প্যান্ট, জিনসের প্যান্ট,শার্ট, টুটি মালফার, কোট,জ্যাকেট, ছোট বাচ্চাদের বিভিন্ন রকম শীত কাপড়।দামে কম হওয়ায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিড় লেগে থাকে ফুট পাতের দোকানগুলো। শীত বন্ত্র কিনতে আসা   আমিনা জানান শপিংমল ও বিপনিবিতানে শীতে কাপড়গুলো দাম অনেক । আমি মধ্য-বিত্ত পরিবারের লোক। আয়ে অধিকাংশ খরচ করতে হয় জীবন ধারনের জন্য। তিনি বলেন অল্প আয়ের সংসার । অল্প টাকায় সংসারও চালাতে হয় আবার শীতের হাত থেকে বাচার জন্য শীতের কাপড়ও কিনতে হয়। সে জন্য ফুটপাত থেকে শীত বন্ত্র কিনে নেই, আর ফুটপাতে এখন ভালো কাপড় অনেক কম দামে কিনা যায়। ভ্যান চালক এনামুল হক বলেন প্রচন্ড শীতে রাস্তাঘাটে মানুষজন কম বেড় হয় ।  সে কারণে আমাদের আয় অনেক কমে গেছে।  দিনে যা আয় হয় তা দিযে নিত্য প্রয়োজনী জিনিসপত্র কিনতেই হিমসিম খেতে হতে হচ্ছে ভালো কাপড় কেনার সাধ্য নেই । তা্ই প্রতি বছরই ফুটপাত থেকে নিজে এবং পরিবারের জন্য শিতের কাপড় কিনে নেই। এদিকে ফুটপাতের পাশাপাশি ভ্রাম্যমান পিকাপে গাড়িতে করে শিত বন্ত্র  বিক্রয় করতে আসা সিরাজুল আলমের সাথে কথা হয়। তিনি জানান প্রতি বছর শীতের সময় পিকাপ গাড়িতে করে আমি শীত বস্ত্র বিক্রি করতে ভূঞাপুরে আসি । প্রতিদিন তিন/চার  হাজার টাকার শীত বন্ত্র বিক্রি হয়।ফুটপাতের পাশাপাশি ফেরি করে শীতে কাপড়  বিক্রি করতে দেখা যায় অনেককে। আফসার আলী নামে এরকম এক ফেরিওয়ালা জানান টুপলি বেধে কাঁধে করে বাড়ি বাড়ি ঘুরে তিনি শীত বন্ত্র বিক্রি করেন দীর্ঘ দিন যাবত । তিনি সোয়েটার, ট্রাওজার ,ফুল প্যান্ট, জিনসের প্যান্ট,শার্ট, টুটি, মালফার, কোট,জ্যাকেট,চাদরসহ শিশুদের শীত বন্ত্র ফেরি করে বিক্রি করে  আসছেন। বাড়ি বাড়ি ঘুরে শীতের কাপড় বিক্রির সময় পুরুসের চাইতে নারী ক্রেতা বেশি পাওয়া যায় । তারা বাচ্চাদের শীতের কাপড় বেশি কিনে নেয়। ভূঞাপুরে কেন্দ্রীয় মসজিদের পাশে ফুটপাতে শীত বন্ত্র বিক্রেতা আবুল কাশেম জানান, এখানে এসময়ে প্রচুর শীত বন্ত্র বিক্রি হয় । এখানে  নিম্ন-বিত্ত ও মধ্য বিত্ত নারী-পুরুষ শীতের বন্ত্র কিনতে আসে। বিকেল বেলা জমে উঠে এ বাজার । চলে সন্ধ্যে পর্যন্ত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page