লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসা প্রাক্তন ছাত্র -ছাত্রীদের পূর্ণমিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ চত্তরে ১৯৮৭ সাল থেকে ২০২২ পর্যন্ত অত্র মাদরাসার প্রাক্তন ছাত্র -ছাত্রীদের নিয়ে এ্ই ১ম বারের মত পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে মাদরাসার প্রিন্সিপাল মোঃ আব্দুস সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২(ভূঞাপুর -গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন,ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,আলিফনুর মিনি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম,সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে প্রায় অত্র মাদরাসার ৪-৫ শতাধিক প্রাক্তন ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন। এসময় প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মো: সোলায়মান, পরে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্র আব্দুল আলিম আকন্দ ও পূর্ণমিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম।


