শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর স্বাস্থ্য সহকারীর ক্ষমতায় জলাতঙ্ক র‍্যাবিস ভ্যাকসিন টিকা প্রদান বন্ধের ঘোষণা
/ ১৭৭ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা (র‍্যাবিস ভ্যাকসিন) প্রদান বন্ধের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরু। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।জানা যায়, বুধবার (১৩ মে) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিনই স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত থাকা অবস্থায় নুরুল ইসলাম নুরু ঘোষণা দেন, হাসপাতাল থেকে আর জলাতঙ্কের টিকা দেওয়া হবে না; প্রয়োজনে রোগীদের টাঙ্গাইল গিয়ে টিকা নিতে হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ দীর্ঘদিনের।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, “তিনি এই ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন না। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কেউ নন।”গুরুতর ভুলের ঘটনার পর সরকারি সেবা বন্ধের এমন ঘোষণায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page