শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূট্ট্রা চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে চরাঞ্চলের কৃষক
/ ৫৯ Time View
Update : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮, ১১:২৭ অপরাহ্ন

SAMSUNG CAMERA PICTURES

লোকাল নিউজ ডেস্ক : নদী ভাঙ্গন ও বন্যাকবলীত চরাঞ্চলে কৃষক ভূট্ট্রা চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। এখন ভূট্ট্রা মাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারা । ভূঞাপুর উপজেলার তিনটি ইউনিয়নের বেশির ভাগ কৃষকরা তাদের জমিতে ভূট্ট্রা চাষ করেছে। নিকরাইল, গাবসারা ও অর্জুুনা ইউনিয়নের ভদ্রশিমুল, বাসুদেবকুল বোরারবয়ড়া, চরভরুয়া, চরতাড়াই, বলরামপুর, কুঠিবয়ড়া, রামাইল, ,নলছিয়া,জোকার চর গাবসারা ইউনিয়নের রুলিপাড়া, গোবিন্দপুর, রামপুর, রায়ের বাসালিয়া অঞ্চলে ভূট্ট্রা ফলন খুুবই ভালো হওয়াতে চাষীদের মুখে হাসি ফুটেছে। গোবিন্দাসি,গাবসারা ও অর্জুনা ইউনিয়নে ভূট্ট্রার বাম্পার ফলন ফলেছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা। অন্যান্য রবি শস্যের চেয়ে ভুট্রার ফলন বেশি হওয়ায় ভুট্রার এ বিপ্লব দেখা দিয়েছে। তাছাড়া সহজে আবাদযোগ্য এবং অধিক লাভ জনক হওয়ায় ভ’ট্রা চাষে কৃষকরা বেশি ঝুঁেক পড়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ১০৫০ হেক্টর জমিতে ভূট্ট্রা চাষ হয়েছিল এবছর লক্ষ্য মাত্রা ছাড়িয়ে ১৪০০ হেক্টর জমিতে ভূট্ট্রা চাষ হয়েছে। উপজেলার ৩ টি ইউনিয়নের অধিকাংশ গ্রামের কৃষকরা ভূট্ট্রা চাষ করেছে। কারন অন্য ফসলের তুলনায় ভূট্ট্রা চাষে খরচ কম এবং অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। একবিঘা জমিতে ধান চাষ করলে ১৫ থেকে ২০ মন ধান হয় অপর দিকে একবিঘা জমিতে ভূট্ট্রা হয় ৩০ থেকে ৩৫ মন তাছাড়া দামেও তেমন পার্থক্য নেই। পানি সেচও কমলাগে কীটনাশক সারের ব্যবহারও কম। গত বছরের চেয়ে এবছর ভূূট্ট্রা চাষ হয়েছে অনেক বেশি। ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এখন ভূট্ট্রা মাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে ভূট্রা চাষীরা। ক্ষেত থেকে ছড়া কেটে এনে শুকিয়ে মেশিনে মাড়াই করে ঘরে তোলা শুরু করেছে। ফলন যেমনি হউক সঠিক মুল্য পাবে কিনা এমনটাই আশঙ্কা এখন এই নিভৃত চরাঞ্চলের কৃষকের। চন্ডিপুর গ্রামের ভূট্ট্রা চাষী মো: সায়েদ আলী জানান, আবাদে আন্যান্য ফসলের চেয়ে খরচ কম তাই আমরা জমিতে ভূট্ট্রা চাষ করি । রেহাই গাবসারার কৃষক তোফাজ্জল হোসেন জানান আমি ৭ বিঘা জমিতে ভূট্ট্রা চাষ করেছি এবছর যেমন দেখছি তাতে বিঘাতে ৩২ মন ছাড়িয়ে যাবে আসা করছি।একই গ্রামের সায়েদ আলী জানান যেভাবে ভুট্ট্রা চাষ হয়েছে এতে করে আমাদের ভাগ্যের পরিবতন হবে কারন এত বেশি ভূট্ট্রার আবাদ এর আগে কখনো হয় নাই। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান জানান,ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি অধিকাংশ কৃষকের জমিতে ফলন ভাল হয়েছে। যখন যে পরামর্শ চেয়েছে কৃষক আমরা তা ঠিক ঠিক মত দিয়েছি তাছাড়া ভুট্রার আখ গোখাদ্য আর ডাটা জ্বালানি হিসেবে ব্যবহার হয় এজন্যও কৃষক ভুট্রাচাষে আগ্রহী হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page