নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৪ জানুয়ারি )রাত ৮ টায় বিএনপি নেতা ছালাম শেখ এর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। লোকেরপাড়া কেন্দ্র কমিটির সভাপতি ও বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মো: মাজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম ভূইয়া, উপজেলা যুবদলের সদস্য ও লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার হাফিজুর রহমান আরিফ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো:কবির হোসেন আকন্দ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন,বিএনপি নেতা মো: কাওসার আহম্মদ কায়েস তালুকদার,যুবদল নেতা আব্দুল মান্নান তালুকদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা তালুকদার প্রমূখ। এ সময় উপস্থিত বক্তাও জনসাধারণ ধানেরশীষ প্রতিকের কাজ করার অভিমত ব্যক্ত করেন।কিছু কিছু লোক ভুল পথে থাকলেও এখন সবাই নিজ দলের ধানেরশীষ প্রতিকের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বিএনপি করলে ধানেরশীষে ভোট দিব এর বাইরে থাকার সুযোগ নাই এমন মত প্রকাশ করেন উপস্থিত উঠান বৈঠকে মহিলাসহ বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।



