শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সরকারি টাকায় নির্মিত সেডঘর বাজার বনিক সমিতি দখলের পায়তারা
/ ৮১ Time View
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা বাজার এলাকায় সরকারি খাস জমির উপর সরকারি খরচে নির্মিত সেড ঘরটি দখল করে বাজার বনিক সমিতির অফিস ও কক্ষ ভাড়া দেওয়ার পায়তারা চলছে এমন অভিযোগ করছে এলাকাবাসী।

ফলদা বাজার কেন্দ্র স্থলে ফলদা চন্ডিপুর মৌজার ২০৯১/৬৫৪৭ নং দাগের খাস খতিয়ানের ভূমির উপর বাজার উন্নয়নের অংশ হিসাবে সেড ঘর নির্মানের দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌলী অধিদপ্তর। কার্যাদেশ পায় ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুল হক তালুকদার দুদু। সেড ঘরটি নির্মাণ কাজ শেষ করে কাঁচা বাজার হিসাবে ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়। ঝড় বৃষ্টির সময় খোলা আকাশের নিচে কাঁচামালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচা-কেনা করছে ব্যবসায়ীরা। জনবহুল এ বাজারের বাঁশ পলিথিন দিয়ে কেউ কেউ ছোট টোং তুলে ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছেন। শুক্রবার বাদে প্রতিদিনই বসে এখানকার বাজার। আবার কোরবানী ঈদকে সামনে রেখে বসানো হয় গরু ছাগলের হাট। বাজারটি দীর্ঘ দিনের পুরাতন হলেও তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। বছরের পর বছর পার হলেও বাজার উন্নয়নে কাজ করেনি কেউ। বাজার সংলগ্ন উত্তর পাশে বড় পরিসরে রয়েছে সনাতন ধর্মালম্বীদের নাট মন্দীর। বাজারের চারিপাশে রয়েছে ব্যক্তি মালিকানাধীন দোকানপাট। বিভিন্ন সমস্যার মধ্যে সামান্য পরিসরে চলে দূর দুরান্ত থেকে আসা খুচরা ব্যবাসায়ীদের ব্যবসা। সামান্য বৃষ্টি হলে দেখা দেয় জলাবদ্ধতা। এক সময় নাট মন্দীরেই চলতো ব্যবসা। বসতো দুধের ও কাঁচা শাঁক সবজির বাজার। মন্দীরের নিরাপত্তায় চারিদিকে দেওয়া হয় বেড়া। তার পর থেকে খোলা আকাশের নিচেই বসে আসছে কাঁচা বাজার। ঝড়-বৃষ্টির সময় ব্যবসায়ীদের নিরাপত্তার কথা চিন্তা করে গত বৎসর ৪ লক্ষ টাকা ব্যয়ে সেড ঘর নির্মান করে দেন ইউনিয়ন পরিষদের তত্ত¡াবধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদ্প্তর। স্থানীয়দের অভিযোগ কাজ শেষে খুচরা ব্যবসায়ীদের সেড ঘরে বসে ব্যবসা করার কথা থাকলেও সেখানে বসতে দেওয়া হচ্ছে না ব্যবসায়ীদেরকে। এর মধ্যে ফলদা বাজার বনিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রভাব খাটিয়ে সেড ঘরটি দখলে নিয়ে চারদিকের দেয়ালের কাজ শুরু করে দেন। দোকানপাঠ বসতে না দেওয়ায় টোল আদায়ে ক্ষতিগ্রস্থ্য হয়ে কাজের বাধা দেন বাজার ইজারাদার নূরুল ইসলাম ও আলম । কাজের বাধা অপেক্ষা করে কাজ চালিয়ে যান বাজার বনিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম। পরে বাধ্য হয়ে কাজ বন্ধ রাখা ও সেট ঘর ইজারাদারের আয়েত্তে দেওয়ার দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দেন নূরুল ইসলাম। তিনি জানান ৩ মার্চ ২৩ সালে তিনি ৩২ হাজার টাকা দিয়ে ডাকের মাধ্যমে বাজার ইজারা নেই। সেই সঙ্গে আরো অতিরিক্ত টাকা খরচে আমার ৫২ হাজার টাকার মত লাগে এ বাজার ইজারা নিতে। এমনিতে খচর তুলতে হিমসিম খেতে হচ্ছে, তারপরও ওই সেট ঘরে দখল করে বাজার বসতে না দেওয়ায় আমার অনেক ক্ষতি হচ্ছে। ব্যবসায়ী ইজারাদার আলম জানান বাজারের উন্নয়নে ও ব্যবসায়ীদের সুবিধার জন্য সরকার খাস জমিতে সেড ঘরটি তৈরি করে দিয়েছে। ঘরে বসে ঝড় বৃষ্টিতে বেচা কেনা হবে। আবার বিপদে আপদে সাধারণ জনগন এখানে আশ্রয় নিবে। সেড ঘর দখল করে বাজার বনিক সমিতির অফিস করবে এটা নিয়ম বহির্ভূত কাজ। তারা প্রভাব খাটিয়ে ঘর দখল করার চেষ্টা করছে।
বাজার বনিক সমবায় সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, খাস জমিতে সরকার যে সেট ঘরটি তৈরি করে দিয়েছে ,সেখানে বাজার বনিক সমবায় সমিতির অফিস করার জন্য জাতীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুমতি দিয়াছে। সেখানে আমরা এক অংশ ওয়াল করে অফিস করতেছি। বাকী অংশ ভাড়া দেওয়ার কথা অস্বীকার করে বলেন সেখানে কি করা যায় পরে দেখবো। সেট ঘর চারিদিকে সংস্কার করে অফিস করার জন্য সংসদ সদস্য ছোট মনির ১ লক্ষ টাকা দিয়েছে বলে জানান তিনি।
ফলদা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নিজাম উদ্দিন জানান খাস জমিতে জবর দখল করে কোন অফিস করার কোন নিয়ম নাই। বাজারে ব্যবসায়ীদের জন্য একটি সেড তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে বাজার বনিক সময়বায় সমিতির নামে অফিস করার চেষ্টা করা হচ্ছে। আমি বিষয়টি জানতে পেরে লিখিতভাবেবে আমার উবর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। সরকারি খাস জমিতে কোন ধরনে অফিস করতে নিষেধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page