শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
/ ৬২ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আব্দুল জলিল নামে ট্রাক চালকের লাশ উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৬ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হরিপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালকের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বনগাঁও হতিপাড়া গ্রামে। এ ঘটনায় আহত অপর ট্রাক চালক আজাদুলকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটি মধুপুর উপজেলার দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক আসা বালু বোঝাই ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে পৌঁছালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চাপায় প্রাণ যায় ট্রাকচালক আব্দুল জলিলের। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে আটটার দিকে ট্রাকের ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করে। আহত অপর ট্রাক চালক আজাদুল ইসলামকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘাটাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুজন মিয়া জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একেবারে লেগে যায় ট্রাক দুটি। গাড়ি কেটে লাশটি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় আড়াই ঘণ্টার মত সময় লাগে। ঘাটাইল থানার উপ-পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসাইন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page