শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভুঞাপুরে ভূট্রা চাষে লাভবান হচ্ছে চরাঞ্চলের কৃষক
/ ২৭৫ Time View
Update : বুধবার, ১৭ মে, ২০২৩, ৪:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় ভূট্রা চাষে লাভবান হচ্ছে যমুনার চরাঞ্চলের কৃষকরা । অন্যান্য ফসলের চেয়ে ভুট্রা আবাদে তুলনামূলক খরচ কম ও উৎপাদন বেশি। এছাড়া উৎপাদিত ভুট্রা বাজারে ভাল দরে বিক্রি করে লাভবান হওয়া যায় বলে কৃষকরা এজন্য ভুট্রা চাষ করছেন। তবে এবছর ভূট্রার ফলন ভালো হলেও বর্তমান বাজার দরে হতাশা প্রকাশ করেছেন এ অঞ্চলের কৃষকরা।

জানাযায়, ভুঞাপুর উপজেলার যমুনার বুকে জেগে উঠা ৪ টি ইউনিয়ন অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের চরাঞ্চলের ব্যাপক পরিমানে ভুট্রা আবাদ করেছেন। বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হলেও ভুট্রার চাষের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বন্যার পানিতে পলি জমে জমি আরো উর্বর হয়েছে। তাই ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা। এবছর আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনও হয়েছে। আশানুরূপ ফলন হলেও বর্তমান বাজারদর কম হওয়ার কারণে চিন্তায় আছেন ভূট্রা চাষিরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চরাঞ্চলসহ উপজেলায় ৩ হাজার ১০ হেক্টর ভুট্রার আবাদ হয়েছে। এতে ২৭ হাজার ৬৪২ মেট্রিক টন ভুট্রা উৎপাদন হয়েছে।

উপজেলার গাবসারা ইউনিয়নের যমুনা চরাঞ্চলের ভুট্রা চাষি মহর আলী তালুকদার,আব্দুল মালেক সহ আরো কয়েকজন কৃষক বলেন, বন্যার কারণে আমাদের তৈরী করা বীজতলা, সবজি খেত ও ফসল সব নষ্ট হয়ে যায়। এই ক্ষতি কাটিয়ে উঠতে বালু চরের জমিতে ভুট্রার আবাদ করেছি। অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন বেশি হয়েছে। তবে বর্তমান বাজার দর কম। স্থানীয় হাটে প্রতিমণ শুকনো ভুট্রা ৯০০-১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার দর এমন থাকলে আমরা লাভ করতে পারবো না।কারন সার কিট নাশকের দাম বেশি। রেহাই গাবসারার কৃষক তোফাজ্জল হোসেন জানান আমি ৭ বিঘা জমিতে ভূট্ট্রা চাষ করেছি এবছর যেমন দেখছি তাতে বিঘাতে ৩২ মন ছাড়িয়ে যাবে আসা করছি।একই গ্রামের সায়েদ আলী জানান যেভাবে ভুট্ট্রা চাষ হয়েছে এতে করে আমাদের ভাগ্যের পরিবতন হবে কারন এত বেশি ভূট্ট্রার আবাদ এর আগে কখনো হয় নাই।রামপুর গ্রামের ভুট্রা চাষি চান্দু শেখ বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর পলি জমে জমি আরো উর্বর হয়। তাছাড়া এখানকার মাটি ভুট্রা চাষের উপযোগী হওয়ায় ফলন ভালো হয়েছে। এবছর আমি ১৫ বিঘা জমিতে ভুট্রার চাষ করেছি। বিঘা প্রতি ২৫-৩০ মণ করে ফলন পেয়েছি। সকল খরচ বাদ দিয়ে ৩ লাখ টাকা লাভের আশা থাকলেও বর্তমান বাজার দর কম থাকায় সেই আশা করতে পারছি না। গত বছর প্রতিমণ ভুট্রা ১২০০-১৪০০ টাকা দরে বিক্রি করতে পারলেও এবছর ৮শত থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির বলেন, চলতি বছর যমুনার চরাঞ্চলে ২ হাজার ১৫২ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ১০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। কম খরচে চাষ করে বেশি উৎপাদন করা যায় বলে কৃষকরা এবছর ভূট্রা চাষে ঝুঁকছেন। আমরা কৃষি অফিস থেকে কৃষকদের বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরন করেছি। এছাড়াও আমরা মাঠ পর্যায়ে যেয়ে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page