শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কলেজ কর্তৃপক্ষের অনিয়মের কারণে এইচএসসি দিতে পারেনি ২২ শিক্ষার্থী
/ ৭৬ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ক‌লেজ কর্তৃপক্ষের অবহেলা ও এক শিক্ষকের প্রতারণার কার‌ণে ২২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ কর‌তে পা‌রে‌ননি বলে অভিযোগ উঠেছে। 

জানা যায়, ফরম পূরণের টাকা জমা দিয়ে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছিলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ শিক্ষার্থী। টাকা জমা দেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেনের কাছে। পরীক্ষার আগের দিন শনিবার প্রবেশপত্র নিতে এসে জানতে পারে তাদের ফরম পূরণ হয়নি। পরীক্ষায়ও বসতে পারবে না তারা।

এ সময় কলেজেই বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। রোববার সকালে পরীক্ষার কেন্দ্রে আসে ওই ২২ শিক্ষার্থী। সহপাঠীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রবেশপত্র না থাকায় গেটেই আটকে দেয়া হয় তাদের। ক্ষুব্ধ হয় তারা। অনেকেই কান্নায় ভেঙে পড়ে।

পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীরা বলেন- টাকা দেয়ার পরেও কেন আমাদের ফরম পূরণ হলো না। আমাদের বন্ধুরা পরীক্ষা দিচ্ছে কিন্তু আমরা দিতে পারছি না। কেন আমাদের সাথে এমন করা হলো। ঘটনার সাথে জড়িতদের শাস্তিসহ পরীক্ষায় অংশগ্রহণের জোর দাবি জানাচ্ছি।

অতিরিক্ত ফি আদায় ও জালিয়াতির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান।

তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ভূঞাপুরের উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page