সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত
/ ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:  টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবদুল আলীম (৪৮) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষক আবদুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক ছিলেন।জানা যায়, আজ সকালে টাঙ্গাইল শহরের নিজবাসা থেকে বের হয়ে সিএনজিযোগে ভূঞাপুরে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক আব্দুল আলীম। সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।এ ঘটনায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের (এএসআই) আলমগীর বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page