শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভুঞাপু‌রে যমুনা নদী‌তে অবৈধভা‌বে বালু উত্তোলণের দা‌য়ে ৭ জন‌কে আটক
/ ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে অবৈধভা‌বে বালু উত্তোলণের দা‌য়ে ৭ জন‌কে আটক ক‌রে যৌথবা‌হিনী।

আটককৃত‌দের ম‌ধ্যে ৫ জন‌কে একমাস ক‌রে কারাদণ্ড ও ২ জন‌কে ৭ ‌দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন ভ্রাম‌্যমণ আদাল‌তের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. তা‌রিকুল ইসলাম।

বুধবার (৯ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার সিরাজকা‌ন্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প‌রে আটককৃত‌দের সাজা দি‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। ‌

কারাদণ্ডপ্রাপ্তরা হ‌লেন- উপ‌জেলার সিরাজকা‌ন্দি গ্রা‌মের মৃত সাত্তার মিয়ার ছে‌লে বাদশা মিয়া (৩৬), একই গ্রা‌মের লুৎফর রহমা‌নের ছে‌লে মো. আক্তার (৩৬), মৃত হা‌বিবুর রহমা‌নের ছে‌লে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দী‌নের ছে‌লে দিলদার হো‌সেন (৬০), একই গ্রা‌মের ওসমান (৪০) ও আবুল কা‌শেম (৪৮) এবং পলশিয়া গ্রা‌মের মৃত অহম আলীর ছে‌লে বেলাল হো‌সেন (৩৫)।

জানা গে‌ছে, যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বালু উত্তোলণ ক‌রে ট্রাক‌যো‌গে বি‌ক্রি কর‌ে আসছে। খবর পে‌য়ে অভিযান প‌রিচালনা ক‌রে যৌথবা‌হিনী। এতে বালু উত্তোল‌ণে জ‌ড়িত ৭ জন‌কে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪‌টি ভেকু জব্দ করা হয়।

ভুঞ‌াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এ কে এম ‌রেজাউল ক‌রিম জানান, যমুনা নদী‌তে অবৈধভা‌বে বালু উত্তোলণ ব‌ন্ধে অভিযান প‌রিচালনা ক‌রে ৭ জন‌কে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেয়া হয়েছে। আসামি‌দের টাঙ্গাইলে জেল হাজতে পাঠা‌নো হ‌বে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page