শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
/ ১৭২ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গালের ভূঞাপুরে চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রবিবার(৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক অর্জুনা ইইনিয়নে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এদিকে বাসুদেবকোল ফকির মাঈন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন,  অর্জুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন (দিলশাদ)।
প্রশাসনের পক্ষথেকে সামান্য খবার সহায়তা পেয়ে দুস্থদের মুখে স্বস্তি নেমে আসে। তারা বলেন, প্রতিবছর যমুনার ভাঙ্গনে আমরা বার বার ক্ষতিগ্রস্থ হই। ফসল নষ্ট হয়ে যায়, বার বার বাড়ি ঘর টানা টানি করতে হয়। এদিকে ভাঙ্গে ওদিক যাই, আবার সেদিকেও ভেঙ্গে যায়। অনেক সময় যত্নে গড়া বাড়িঘর নদীগর্ভে চলে যায়। সন্তান তূল্য গবাদি পশুও স্রোতের টানে ছেড়ে দিতে হয়। আমাদের মাঝে প্রশাসন দৃষ্টি রাখায় আমরা একটু আশার আলো দেখতে পেয়েছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন বলেন, এই উপজেলায় সহকারী কমিশনার ভুমি হিসেবে মাত্র ২০ দিন যাবৎ আমি যোগদান করেছি। এর মধ্যে ভারপ্রাপ্ত ইউএনও এবং পৌর প্রশাসকের দ্বায়িত্ব পালন করতে হয়। তবুও এই ইউনিয়নে আমি দুই বার এসেছি। এই ইউনিয়নকে ভাঙ্গন কবলিত ইউনিয়ন বলা চলে। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও ভাঙ্গন কবলিত পরিবারদের মাঝে ত্রান সামগ্রী বিতরণরর একটা কর্মসূচি আছে। সেই কর্মসূচির আওতায় আজ এখানে ২৪০ টি পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা বিতরণ করা হয়। এটা খুবই নগন্য।  তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। ধাপে ধাপে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাব। প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page