নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে নবাগত অফিসার্স ইনচার্জ(ওসি) ম্মোহাম্মদ সাব্বির রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় ভূঞাপুর থানার নবাগত ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন,জনগনের দৌঁড়গোড়ায় সেবা পৌছে দিবে ভূঞাপুর থানা পুলিশ।
ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় ওসি মোহাম্মদ সাব্বির রহমান আরো বলেন, আমি ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমেই কর্মজীবন শুরু করেছিলাম। তাই সাংবাদিকতা আমার রক্তে মিশে আছে। ভূঞাপুর থানা পুলিশ জনগণের দৌঁড়গোড়ায় সেবা পৌঁছে দিবে “ইনশাআল্লাহ”। জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় ভূঞাপুর থানা পুলিশ জনগণের সেবায় সর্বদা নিয়োজিত আছে। সকল অবৈধ অপকর্ম থেকে ভূঞাপুর এলাকাকে মুক্ত রাখার জন্য একান্ত চেষ্টা করবো, যেমন মাদক, জুয়া, ইভটিজিং, চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপ ও আইন পরিপন্থী যে কোনো ধরনের অপরাধমূলক কাজ কঠোরভাবে দমন করবো-ইনশাআল্লাহ,। এজন্য এলাকার সকলের সহযোগিতা একান্ত কামনা করেন তিনি।
এছাড়াও যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য ভূঞাপুর উপজেলার সকলের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি
মো: শাহা আলম প্রামাণিক,আতোয়ার রহমান তালুকদার মিন্টু,সাধারণ সম্পাদক কামাল হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,সাবেক সহ-সভাপতি আলিম আকন্দ, আব্দুর রশিদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু,সৈয়দ সরোয়ার সাদী রাজু,সাবেক সাধরণ সম্পাদক মো,আক্তার হোসেন খান,যূগ্ম-সাধরণ সম্পাদক শফিকুল ইসলাম শাহিন,সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া,দপ্তর সম্পাদক হাসান মাহমুদ,ক্রিড়া সম্পাদক কোরবান আলী, কার্যকরী সদস্য রবিউল ইসলাম রবি,নাসির উদ্দিন,সদস্য আব্দুর রহিম, আব্দুল লতিফ, হৃদয় হোসেন মন্ডল,আরিফুল ইসলাম (তপু),শফিউর রহমান প্রমূখ।এসময় গণমাধ্যম কর্মীরা তাদের বক্তব্যে বর্তমানে প্বার্শবর্তী উপজেলা থেকে বিভিন্ন পথে আসা মাদক দ্রব্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বখাটেদের আনাগোনা বর্তমানে কিশোর গ্যাং, ভদ্রবেশী দালালদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করার আহবান করেন।


