টাঙ্গাইল জেলার বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলার বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
বুধবার (২১ জানুয়ারি) প্রকাশিত কেন্দ্রীয় বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন, টাঙ্গাইল-১ আসনের অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ এবং টাঙ্গাইল-৫ আসনের অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


