শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
অনুকূল আবহাওয়ায় ভূঞাপুরে সরিষার বাম্পার ফলন কৃষকের মাঝে আনন্দের হাসি
/ ১২৩ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

মোঃ আব্দুর রহীম মিঞা, প্রতিনিধি (টাঙ্গাইল) ভূঞাপুরঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ ব্যবহার এবং কৃষি বিভাগের নিয়মিত তদারকির ফলে উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার ফলন আশানুরূপ হয়েছে। এতে কৃষকদের মাঝে ব্যাপক আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।
উপজেলার ফলদা, গোবিন্দাসী, অর্জুনা, নিকরাইলসহ বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে এখন সরিষা ফসল কৃষকের নজর কাড়ছে। অনেক কৃষক ইতোমধ্যে সরিষা উঠনো শুরু করেছেন। ভূঞাপুর উপজেলা ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ছয়টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়ন গাবসারা ও অর্জুনা যমুনা নদীর বুক জুড়ে জেগে উঠা এলকা। এখানে অন্যান্য ফসল চাষাবাদ হলেও সরিষা চাষ হয় যৎ সামান্য। আর ফলদা ইউনিয়নে ঝনঝনীয়া, মাইজবাড়ী, টেপিবাড়ী, টেপাকান্দি, মাদারিয়া, ফলদা, ঘোনাপাড়া, আগতেরিল্যা, মমিনপুর এলাকায় প্রচুর পরিমানে সরিষার চাষ হয়েছে। কৃষকদের মতে, এ বছর বৃষ্টি না হওয়ায় অন্যান্য বছরের তুলনায় সরিষার ফলন সবচেয়ে ভালো হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ভূঞাপুর উপজেলায় ২১৫৪ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে বলে যানা গেছে । কৃষি অফিস সূত্র মতে বারি সরিষা–১৪, বারি সরিষা–১৫ ও বারি সরিষা–১৭ জাতের সরিষা বেশি চাষ হয়েছে। এসব জাত স্বল্প মেয়াদে ফলন দেয়, রোগবালাই তুলনামূলক কম এবং তেল উৎপাদন বেশি হওয়ায় কৃষকদের মধ্যে এসব জাতের চাহিদা বেশি ছিল। এছাড়া চরাঞ্চলে কিছু এলাকায় দেশি সরিষা ও বিনা সরিষা–৭ জাতের চাষও লক্ষ্য করা গেছে।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায় অন্যান্য বছরের ন্যায় এবছরও বিনা মূল্যে সার-বীজ প্রদান করেছে। ভূঞাপুর উপজেলায় প্রায় ৫ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে বিভিন্ন প্রকার জাতের বীজ ও সার বিতরণ করা হয়। এতে করে ভূঞাপুরে কৃষক আরো অধিক পরিমানে বারি ১৪ জাতের সরিষা চাষে আগ্রহী হয়েছে। এ এলকার কৃষকের মাঝে একটি আতংক বিরাজ করত বারি ১৪ দেরিতে ফলন আসে। বাস্তবে দেখা ৪/৫ দিন আগ-পাছে কৃষক উঠাতে পারছে। এতে করে ধীরে ধীরে এ আতংক এলাকার কৃষকের মধ্য দূর হতে শুরু করেছে। রাই সরিষা (পেচি) আর বারি ১৪ (ধুপী) এলাকার কৃষক এখন সমান তালে চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে।
সরে জমিনে দেখা যায় রাই সরিষার (পেচি) চেয়ে বারি ১৪ (ধুপী) ফলন ভালো হয় । বিঘা প্রতি ৬/৭ মন হয়ে থাকে। বাজারে রাই সরিষা (পেচি) আর বারি ১৪ (ধুপী) মুল্যও অনেক কম বেশি হয়।
কৃষক মোঃ মিজানুর বলেন, “এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন খুব ভালো হয়েছে। রোগবালাই কম ছিল। ফলন দেখে আমরা খুবই সন্তুষ্ট।” তবে আমার ৫/৬ বিঘার সরিসার মধ্যে জমির মধ্যে ২বিঘা বারি ১৪ আবাদ করেছি । আশা ভালো ফলন পাবো।
আরেক কৃষক হারুন বলেন, “সরিষা চাষে খরচ তুলনামূলক কম হয়েছে। ফলন ভালো হওয়ায় এবার ভালো লাভের আশা করছি। বাজারে দাম ভালো থাকলে কৃষকরা উপকৃত হবে।”
সরিষা শুধু অর্থকরী ফসলই নয়, এর বহুমুখী ব্যবহার রয়েছে। সরিষার তেল খাদ্য হিসেবে মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা প্রাকৃতিক উপাদান হৃদ্‌যন্ত্রসহ সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো। পাশাপাশি সরিষা থেকে উৎপন্ন খৈল গবাদিপশু ও মাছের খাদ্য হিসেবে খুবই উপযোগী, যা পশু ও মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছর রহমান বলেন, “চলতি মৌসুমে ভূঞাপুরে সরিষা চাষ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। কৃষকদের উন্নত জাতের বীজ ও আধুনিক চাষ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে এবার বাম্পার ফলন সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “সরিষার উৎপাদন বৃদ্ধি পেলে ভোজ্যতেল উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।”
সরিষার এমন বাম্পার ফলনে ভূঞাপুর উপজেলার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page