আব্দুর রহীম মিঞা: টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘ভূঞাপুরে ঢাবিয়ান’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার ভূঞাপুরের শহীদ জিয়া কলেজ মিলনায়তনে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ জিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।অনুষ্ঠানে বক্তারা জানান, ‘স্বপ্ন দেখি’—এই স্লোগানকে সামনে রেখে ‘ভূঞাপুরে ঢাবিয়ান’ সংগঠনটি শিক্ষার্থীদের ঐক্য, মেধা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে কাজ করবে। সংগঠনটির মাধ্যমে শিক্ষা, মানবিক কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশসহ মোট ১৫ দফা লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভূঞাপুরের শিক্ষার্থীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে ‘ভূঞাপুরে ঢাবিয়ান’ ভবিষ্যতে এলাকার শিক্ষা উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভূঞাপুরের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।


