ভূঞাপুরে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি
নিজস্ব প্রতিবেদক : “দেশের চাবি আপনার হাতে” এ স্লোগানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে চলছে ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা কার্যক্রম। 
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড চত্ত্বরে গণভোটের প্রচারণায় আলোকচিত্র প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। এসময় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


