শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
রমজান মাসে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 
/ ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, সাধারণ ক্রেতা-ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা পরিষদের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি এবং মূল্যতালিকা না রাখার অভিযোগে ১০ জন ব্যবসায়ীকে কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা স্বপন দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলাধীন কোনো বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায়, সমন্বয়হীন মূল্য নির্ধারণ, মজুতদারি, কালোবাজারি সিন্ডিকেট, ভেজাল বা অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত, সরবরাহ ও বিক্রয় সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রমজান বাজার মনিটরিং টিমকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসন আরও জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে পুরো রমজান মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page