ভূঞাপুরে শিয়ালকোল যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে পৌরসভাধীন শিয়ালকোল হাটখোলা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৭ মার্চ) শিয়ালকোল হাটখোলা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পশ্চিম লোকেরপাড়া যুব সমাজের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো:ইব্রাহীম ভূইয়ার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রকিবুল ইসলাম ভূঞা,দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব আরবি প্রভাষক মাওলানা মো:জাকির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ঈদগা মাঠ কমিটির সভাপতি মো:মো: সিরাজুল ইসলাম শেখ,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: নুরে আলম শেখ,মসজিদ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অব: সেনাবাহিনী সার্জেন্ট মো: খাইরুল ইসলাম তালুকদার প্রমূখ।এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


