নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিকাশ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৮ বছর পালন উপলক্ষে অনাড়ম্বর পরিবেশে আলোচনা ও মেধাবী ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল)বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মূখ্য মেহমান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসান। প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাব্বির রহমান, সভায় সভাপতিত্বে করেন পীরমাতা মোছা:তাহমিনা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিকাশ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান।অনুষ্ঠানে আলোচক ছিলেন বীরমুক্তিযোদা মো:আশরাফ আলী তালুকদার,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুর রাজ্জাক,সাবেক সভাপতি মো: শাহ আলম প্রামাণিক, ভূঞাপুর গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান তরফদার, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি,নাট্যকার হাসান সরোয়ার লাবলু, এই অনাড়ম্বর অনুষ্ঠানের সামাজিক ব্যক্তিত্ব মো:আব্দুর রফিকের সঞ্চালনায় সংবর্ধিত হন মেধাবী, লেখক সংবাদিক,সাহিত্যিক ও মানবাধিকার কর্মী মো: আনোয়ার হোসেন বকুলসহ উপজেলার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর গার্লস হাই স্কুল,শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শাহজাহান দারু সুন্না এতিমখানার ছাত্র/ছাত্রী ও ইবানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগন।এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষে যাদু প্রদর্শন করেন যাদুকর জেড আই খান ও লোহজং শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।

fi

fil


