মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা (র‍্যাবিস ভ্যাকসিন) প্রদান বন্ধের ঘোষণা দিলেন স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নূরু
/ ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা (র‍্যাবিস ভ্যাকসিন) প্রদান বন্ধের ঘোষণা দিলেন স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নূরু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদের সামনেই তিনি এ ঘোষনা দেন। এতে করে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত রোগী ও স্বজনদের সামনে নুরু জানান, হাসপাতাল থেকে আর কোন জলাতঙ্কের টিকা দেওয়া হবে না। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ তার চেয়ারে বসে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনায় এসেছিলেন নুরুল ইসলাম নুরু। গত বছরের ২৯ মে “প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন স্বাস্থ্য সহকারী নুরু” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে  সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর সংবাদকর্মীর স্বজনদের ওপর চাপ প্রয়োগ ও মামলার ভয়ভীতি দেখানোর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
এর আগে বুধবার (১৩ মে) এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা প্রয়োগের অভিযোগ উঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগের প্রেক্ষিতে পরদিন স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে জলাতঙ্কের টিকা সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান আজাদ বলেন, জলাতঙ্কের টিকা দেয়া হবে না এমন কথা আমি শুনিনি। এছাড়াও  তিনি এই ঘোষনা দিতে পারেন না। এবিষয়ে আদালতে রিট হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page