ভূঞাপুরে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন নামে এক ব্যক্তি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান- প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছে আল আমিন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ১১টি গাঁজা গাছ উদ্ধার এবং আল-আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


