শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ডেলিভারি করতে পরিদর্শিকার অবহেলায় দুই নবজাতকের মৃত্যু, তথ্য চাওয়ায় সাংবাদিকে হুমকি!
/ ১২২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নরমাল ডেলিভারি করতে দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে এক পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে। এসব বিষয়ে তথ্য জানতে গিয়ে ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকির অভিযোগ উঠেছে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।জানা যায়, সম্প্রতি গত ৫ আগস্ট কষ্টাপাড়ার এক গর্ভবতী নারীর ডেলিভারির সময় এক নবজাতকের এবং কয়েক মাস আগে গোবিন্দাসীর আরেক গর্ভবতী নারীর ডেলিভারির সময় এক নবজাতকের মৃত্যু হয়। এই তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কোরবান আলী তালুকদার ভিডিও ধারণ করলে ওই পরিদর্শিকা সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সাংবাদিকের অসুস্থ মাকে নিয়েও অশালীন মন্তব্য করেন ওই পরিদর্শিকা। এছাড়া সাংবাদিকের বাড়িতে গিয়ে  হাত পা ভেঙ্গে ফেলার হুমকিও দেন ওই পরিদর্শিকা। নরমাল ডেলিভারির নামে হাসপাতালে নিজের নিয়মেই চিকিৎসা বাণিজ্য চালাচ্ছেন বলেও একাধিক সূত্রে  জানা যায়।এবিষয়ে মৃত নবজাতকের স্বজনরা জানান- অভিযুক্ত পরিদর্শিকা তাদের বাড়িতে গিয়ে ভুল স্বীকার করেছেন এবং বিষয়টি সাংবাদিক ও অন্য কাউকে জানাতে মানা করেছেন।পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা বলেন- দুইজন নবজাতকের মৃত্যু হয়েছে। এবিষয়ে সাংবাদিককে গালিগালাজ ও হাত পা ভেঙ্গে ফেলার হুমকি বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সাব-এসিস্ট্যান্ট মেডিকেল অফিসার বেলায়েত হোসেন বলেন- দুপুরে আমি আমার কক্ষে কাজ করতেছিলাম। হঠাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা আপার কন্ঠে গালিগালাজ শুনতে পাই। পরে সাংবাদিকদের ফোনের ভিডিও দেখে তাকে হুমকির বিষয়টি জেনেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তাহমিনা তাবাসসুম বলেন- সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের ভিডিও দেখেছি। তাকে আগামীকাল অফিসে ডাকা হবে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page