প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এনপিবি (NPB NEWS) এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এনপিবি (NPB NEWS) এর ভূঞাপুর-গোপালপুর প্রতিনিধি মামুন সরকারের আয়োজনে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্প্ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।

বিশেষ অতিথি ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, যুগ্ম সম্পাদক ইব্রাহীম ভূইয়া, অর্থ সম্পাদক কোরবান আলী তালুকদার, কার্যকরী সদস্য তৌফিকুর রহমান মানিক, সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, মোঃ ছানোয়ার হোসেন, আব্দুল লতিফ তালুকদার, ফযমান শেখ, আলমগীর হোসেন, খন্দকার মাসুদ রানা, ফুয়াদ হাসান রঞ্জু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।


