মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
কক্সবাজার বিমানবন্দরে গোপনাঙ্গে ইয়াবা রেখে ধরা খেলেন যুবতী
/ ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯, ১২:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার বিমানবন্দরে কনডমে ভরে বিশেষ অঙ্গে লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন শ্যামলী বেগম (২৮) নামে এক নারী। আটককৃত শ্যামলী বেগম টাঙ্গাইলের মির্জাপুর গড়াই এলাকার আজাহার মিয়ার স্ত্রী।সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তল্লাশিকালে ইয়াবাসহ তাকে আটক করে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান জানান, আটক শ্যামলী বেগম একটি বেসরকারি ফ্লাইটের যাত্রী ছিলেন। নিরাপত্তা গেটে দায়িত্বরত নারী আনসার তল্লাশিকালে তার দেহ থেকে ইয়াবা উদ্ধার করেন। বিশেষ অঙ্গে ঢুকানো কনডমের ভেতর রাখা ছোট ছোট বেশ কয়েকটি পোটলায় ৫ শতাধিক ইয়াবা পাওয়া যায়। বিকেলেই তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মা’দক আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page