শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে গরু চোর চক্রের প্রধান আলীম গরুসহ গ্রেপ্তার
/ ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯, ৬:০৮ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক ঃ
টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রাম থেকে মঙ্গলবার সকালে গরু চোর চক্রের প্রধান আব্দ্লু আলীমকে দু’টি গরুসহ আটক করা হয়েছে। স্থানীয় লোকজন তাকে গরুসহ আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আলীম ও তার শ্যালক জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের হবি মিয়ার দু’টি গরু সোমবার দিবাগত রাতের কোন এক সময় নিজ বাড়ি থেকে চুরি যায়। গরু চুরি যাওয়ার ঘটনায় গোবিন্দাসী গ্রামের আবু তালুকদারের ছেলে আলীমকে সন্দেহ হলে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে। পরে আলীমের বাড়ি থেকে গরু দু’টি উদ্ধার করা হয়। এ সময় লোকজন আলীমকে আটক করে রেখে পুলিশে খবর দেয়। তবে কৌশলে পালিয়ে যায় আলীমের শ্যালক জাকির। পরে পুলিশ আলীমকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আলীম ও তার শ্যালক জাকিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ আলীম ও তার শ্যালক জাকির দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে গরু ব্যবসার নামে গরু চুরি করে তা বিভিন্ন হাটে বিক্রি করে আসছিলো। কিন্তু প্রমানের অভাবে কেউ কিছু বলার সাহস পায়নি। আজ হাতেনাতে ধরা পড়াতে তা প্রমান হলো।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম বলেন, আলীম ও তার শ্যালকসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page