শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে মুক্তিযোদ্ধা খরকু মুক্তারের স্মরন সভা অনুষ্ঠিত
/ ৪০ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০১৯, ২:৫১ অপরাহ্ন


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা শহীদ নুরুল ইসলাম খান (খরকু মুক্তার) এর ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল মঙ্গলবার বিকেলে সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত স্বরনসভা ও দোয়া মাহফিলে মরহুমের স্মৃতিচারন করে বক্তৃতা করা হয়।

সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলিগের আহবায়ক নুরুল ইসলাম খানের সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামখান সামু। প্রধান অতিথির বক্তৃতায় আমানুর রহমান খান রানা বলেন- আমার চাওয়া পাওয়া হচ্ছে ঘাটাইলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রতিটি মানুষ শান্তিতে নির্বিগ্নে দড়জা খুলে ঘুমাবে। যেদিন ঘুমাতে পারবে সেদিন মনে করবো আমরা সঠিকভাবে কাজ করতে পেরেছি। প্রশাসনকে উদ্যেশ্য করে তিনি বলেন এখন থেকে যাই করবেন হিসাব করে করবেন। বেশি বাড়াবাড়ি করলে হাজার হাজার মানুঘ নিয়ে থানা উপজেলা ঘেরাও করা হবে। আমার ঘাটাইলে কোন গরীব দু:খি মেহনতি মানুষের উপর জুলুম হলে আমি আমানুর রহমান খান রানা সেখানে তাদের পাশে দাড়াবো। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি ঘাটাইলের পাহাড়ি এলাকার মানুষ গুলো কখনো আমার সাথে বেইমানি করবে না। বিশ্বাস ঘাতকতা করবেনা। সেই সাথে আমি আপনাদের কথা দিচ্ছি কোন দিন আপনাদের সাথে বেইমানি করবোনা বিশ্বাস ঘাতকতা করবোনা। স্মরন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন,আওয়ামীলিগ নেতা আ: মান্নান,রকিবুল হাসান খান, মিন্টু সিদ্দিকী সহ উপজেলা আওয়ামীলিগ,ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page